# কোটা বিরোধী আন্দোলনকারীদের প্রতি…

Author: জিসান শা ইকরাম
Published: 2018-03-26
Category: একান্ত অনুভূতি, মুক্তিযুদ্ধ, সমসাময়িক
URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a6/

কোটা নিয়ে কিছু আন্দোলন এর খবর পড়লাম। মুক্তিযোদ্ধাদের ৩০% কোটার দিকেই মুলত এরা আংগুল তুলে দেখাচ্ছে। আন্দোলনকারীদের প্রতি কিছু প্রশ্ন:

১। আপনাদের বাবা,মা,দাদা,দাদি, নানা,নানিকে জিজ্ঞেস করে দেখেছেন যে কেন তারা ১৯৭১ এর মুক্তিযুদ্ধে যোগ দেননি? তারা কি সুবিধাবাদীর চরিত্র নিয়ে অপেক্ষা করেছেন ঐ সময়ে কারা যুদ্ধে জয়ী হবে আর তারা( আপনাদের পুর্ব পুরুষ) এর সুফল ভোগ করবেন?

২। ১৯৭১ এর পুর্বে পাকিস্থানের কেন্দ্রীয় সরকারে তৎকালীন পুর্ব- পাকিস্থানীদের চাকুরির অবস্থান ছিল মাত্র ৭%, এই তথ্য কি আপনি জানেন?

৩। মুক্তিযোদ্ধাদের জন্য ৩০% বাদ দিলে অবশিষ্ট থাকে ৭০%। আপনি কি ৭০% এর অখুশি হয়ে ৭% এ ফিরে যেতে ইচ্ছুক?

৪। যারা প্রানের মায়া ত্যাগ করে নিশ্চিত মৃত্যুর ডাকে যুদ্ধ করেছেন, তাদের ৩০% দিতে আপনাদের আপত্তি কেন?

৫। মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে আপনাদের চাকুরীর সুযোগ ১০ গুন বৃদ্ধি করেছেন, এটিকে আপনি কি দৃষ্টিতে দেখছেন?

প্রশ্ন অনেক করা যায়, আপাতত তা আর না করে আন্দোলন করুন জোড়ালো ভাবে এটা নিয়ে…….  
**রাজাকার, আলবদর, আল-সামস, ১৯৭১ এর পাকিদের দোসরদের সন্তান, নাতী নাতনীদের চাকরী ক্ষেত্রে অযোগ্য ঘোষনা করতে হবে।**
