# কোকিল ডাকে কুহু কুহু

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-04-13T07:25:51+00:00
- Updated: 2021-04-13T07:25:51+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8b%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a7%81%e0%a6%b9%e0%a7%81-%e0%a6%95%e0%a7%81%e0%a6%b9%e0%a7%81/

---

 

নিঃস্ব নিঃসম্বলের উপকূলে কোথাও কেউ নেই  
কিন্তু আছে তো সব/সব-ই, বিত্তের বৈভবে;  
হঠাৎ হঠাৎ বেজে ওঠে লক্ষ্যহীন কিছু কথা,  
কিছু লেখা, রহস্য চঞ্চল দূরত্বে থাকা হাতছানি-তা;

আবার জমাট বাধে নিঃসঙ্গ-নিপাট-আঁধার;  
আকাশ যখন গুছিয়ে নেয় সন্ধ্যা তিথি,  
তবুও দীপাবলির দীপেরা ঘনিষ্ঠ চোখে  
আলো-জ্বেলে রাখে প্রাণ-পথে।

ঘুমুতে থাকা গাঢ় মধ্যরাত থেকে থেকে  
জেগে ওঠে, অনুভূতির প্রদক্ষিণে;  
ফুরফুরে সকাল বাতাস এবার জড় হয়  
জীবনের ফুলদানিতে, কোকিল কুহু ডাকে;

ছবি নেটের।

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8b%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a7%81%e0%a6%b9%e0%a7%81-%e0%a6%95%e0%a7%81%e0%a6%b9%e0%a7%81/#comments
