# কোকিলের ডাক শুনতে পাচ্ছি।

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-02-02T03:22:04+00:00
- Updated: 2021-02-02T03:22:04+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8b%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%bf/

---

 

ক্রুদ্ধ ক্ষুব্ধ হিংসুটে বদমায়েশ,স্বনিয়োজিত  
বদ-নজরে কোতোয়াল, কেঁদেকেটে বিলাপ!  
এমন শীত পেরিয়ে এসেছে/যাচ্ছে  
সবুজের বনভূমি, সাধুতা ও মেধা নিয়েই।  
শীত-যাতনার কথা ভুলে;  
এই যে বিস্তীর্ণ সোনা সোনা-ধানের  
হাতছানি কৃষকের ডেরায়।

আসন্ন উন্মুখ হৃদয় দীক্ষা নেয় দীক্ষা দেয় বদলে ফেলা সময়ের বসন্ত ডাকে।  
পুরনো কালে নূতন করে কেউ কী শুনতে পাচ্ছি বসন্ত-ডাক?  
বিশ্বস্ত বন্ধুত্বের প্রগাঢ় প্রাণে?

সুবেহ সাদিকের কোকিল ডাকে জাঁকজমকের চাঁদমুখ বসন্ত আগমনী!!  
ভালোবাসা-বাসির অকাল/আকাল/বৈধব্যে,  
এ-ও-বা কম কীসে!!

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8b%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%bf/#comments
