# কোকিলের কুহুতান

Author: ছাইরাছ হেলাল
Published: 2019-03-10
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8b%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%81%e0%a6%b9%e0%a7%81%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8/

বিকেল-আলোর শেষ রং-ঝুড়িটুকু  
চুইয়ে চুইয়ে পড়ছে,  
নিভে যেতে যেতে প্রাণপণে  
কী-জানি কিছু একটা জানান দিচ্ছে,  
বুঝছি-না-তো কিছুই, হাজারো শোনার ভিড়ে;

নামাজ-জানলায় হয়রান কোকিল  
ডেকে ডেকে অস্থির,  
কী-জানি! কাকে কী বলে! বলতে চায়;

আলো আর আধারের এই আবছায়ায়  
ঝাঁপিয়ে পড়া অভিজাত হুল্লোড় লুকোচুরি,  
নিয়ত নিত্তের তোলপাড় রূপের এক জলছবি  
অভিনব এক ফিউশন ফেরারি ।

ডিগবাজি খেয়ে খেয়ে ধেয়ে আসে কুহুতান  
একাকীর নিঃসঙ্গ আঁকাবাঁকা রেখায় তরঙ্গ বেজে ওঠে,  
আমার নামাজ-মন উদাস বিষণ্ণতায়  
বিধাতার সাহায্য চায়।
