# কৈশোরত্তীর্ণ বাসনা

- Author: [তৌহিদুল ইসলাম](https://sonelablog.com/author/touhidislam/)
- Published: 2019-12-22T14:33:16+00:00
- Updated: 2019-12-22T14:33:16+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%88%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%80%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%be/

---

তুচ্ছ প্রলাপের পুচ্ছকে শুন্যে মেলে  
ক্ষণিকসময় কৌতুকের ছেলে খেলাখেলিতে,  
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা কামনারা আজ;  
বেলা অবেলার ভাবের মেলায়  
লজ্জিত বিহনে হয়েছে নিষ্পেষিত।

অভিসারিকার আগমনে আনন্দরুপে উদ্বেলিত  
মুক্ত বিহঙ্গমার সুপ্ত চৈতন্যরা,  
ঝড়ের বেগের মৃদুমন্দ দোলনে মৌনতায় পর্যবেসিত;  
কিশোর অক্ষরলিপিতে আঁঁকা রংতুলিতে  
আড়ালে আবডালে এসেছিল যে- সে অবন্তিকা।

গহনে গ্রহণে আলোর সঙ্গমে মিলিত জোনাকীরা  
বিশ্বপ্রাণের স্পর্শরসে তন্দ্রাচ্ছন্ন আকাশতলে,  
কবিত্বহীন বিধাতার হিসেবের যাতাকলে;  
দেহরসের অস্তিত্বরা বিলীনতায় মত্ত ধীরলয়ে-  
শরীরতত্ত্বের বক্রতায় জ্যামেতিক ত্রিভূজে।

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%88%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%80%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%be/#comments
