# কৈফিয়ত,

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2017-01-05T16:54:52+00:00
- Updated: 2017-01-05T17:28:03+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- Tags: বাদাম শেষ নেয়েটি নিরুদ্ধেশ
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%88%e0%a6%ab%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a4/

---

কেন আমি সোনেলায় কম আসি, কেন নতুন লেখা দিচ্ছি না, নিয়মিত অনেকেই কেন আসছেন না, কবে নাগাদ আবার সবাই নিয়মিত হবেন? এমন ধরনের কিছু প্রশ্নের সম্মুখীন হচ্ছি গত কিছুদিন থেকে। কিছুটা বিশ্লেষণ করার ইচ্ছে হলো এসব প্রশ্নের,  
আমার নিজের কথা:  
দেখার জন্য যে চোখ জোড়া আমার আছে, তাতে রোগ আক্রমন করেছে। আগস্ট মাস থেকে আলোর দিকে তাকাতে পারছি না। যেহেতু মোবাইল এবং ল্যাপটপের স্ক্রিনও তীব্র আলোময়, সেহেতু এ দু’টোতে তাকাতে একই সমস্যা। লম্বা সময় যাবত গ্রহন করা নিরাময়ের জন্য ঔষধের প্রথম ধাপ সমাপ্ত। চোখ প্রায় ভাল হলেও স্ক্রিনের দিকে ১৫ মিনিটের বেশি তাকালে সমস্যা হয়। মোবাইল স্ক্রিনে সমস্যা কিছুটা কম হলেও ল্যাপটপে তাকাতে ভালই সমস্যা বর্তমান। আশা করা যায় আগামি তিন- চার মাসের মধ্যে স্বাভাবিক হবে চোখ।

ইদানিং কাগজে লিখে রাখার চেষ্টা করছি। যে সমস্ত বিষয়বস্তু নিয়ে লেখা মাথায় দৌড়াদৌড়ি করছে, সে সব বিষয়বস্তু প্রকাশে ব্যাপক অসন্তুটির সম্ভাবনা আছে। আমার আশে পাশের ঘনিষ্ঠজন, বন্ধু, পরিচিতজনদের জীবনের কিছু কিছু মিলে যাচ্ছে সেসব লেখায়। ভবিষ্যত ভুল বোঝাবুঝি এবং বিরূপ প্রতিক্রিয়ার আশংকায় আমার লেখাই থেমে আছে, যা নিজ আরোপিত লেখার স্বাধীনতায় হস্তক্ষেপ। তবে আমার লেখার মানের যে শ্রী তাতে এসব লেখা প্রকাশ না হলেই বা কি?

অন্য অনেকের সম্পর্কে ধারনা থেকে বিশ্লেষণ:  
১) সমুদ্রের অথৈ জলে হাবুডুবু খাওয়া দু একজনের বেঁচে থাকার অবলম্বন খড়কুটোর মত, নিজের একান্ত বাগান, উঠোন, জগৎ ছিল সোনেলা। তেনারা হয়ত আরো শক্ত অবলম্বন বা প্রান্তর পেয়েছেন, স্বাভাবিক ভাবেই এখানে আর আসবেন না।  
২) কিছু ব্লগার/ লেখক থাকতে পারেন। যাদের সোনেলায় নিয়মিত বিচরণের জন্য প্রত্যহ সোনেলার মডারেটর সাথে যোগাযোগ না হলে ব্লগে আসার উৎসাহ পাননা। যোগাযোগ নেই ব্লগে অনুপস্থিত।  
ব্লগ কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে, এই সমস্ত ব্লগার/ লেখকদের সাথে সামান্যতম যোগাযোগ যেন না রাখা হয়, তা তিনি বা তাহারা যত মুল্যবান বা কাছের হোক না কেন।  
৩। কিছু ব্লগার/ লেখক আছেন যারা তাদের মেগা নেই, সময় পাননা, মরনেরও টাইম নেই এসব অজুহাতে ব্লগে আসেন না। এনাদের আপনি ফেইসবুকের ইনবক্সে নক করবেন, আশাকরি তখন এনাদের সময়ের এবং মেগার অভাব হবেনা।  
এই ব্লগার/ লেখকদের কিছু অংশ নিজের জন্য নয়, দেশ, সমাজ এর প্রতি দায়িত্ব পালনের জন্য ফেইসবুকে ইঁদুরের বাচ্চার মত এস্ট্যাটাস প্রসব করেন। এনারা আসলে ১০০ ভাগ নিজের কথা ভেবেই ফেবুতে থাকেন। বাংলা সাইট, ফেইসবুক এবং সার্চ ইঞ্জিন সম্পর্কে এনারা সম্পূর্ণই অজ্ঞ, আর এই অজ্ঞতার কারণেই ফেইসবুক লাইককে জীবনের পরম পাওয়া মনে করেন।  
৪) সোনেলাকে নিজের সাইট মনে না করে অনেকে আসেন না। এনারাও আসলে অজ্ঞ। সোনেলা একটি ব্লগ কম্যুনিটি। এখানে প্রতিটি ব্যবহারকারীর আলাদা আলাদা ব্লগ। একটি লেখার স্থান করে দিয়েছে সোনেলা সবাইকে, এখানে লিখলে সোনেলার কোন লাভ নেই, লাভ লেখক? ব্লগারের নিজের। লেখক/ ব্লগার রিমি রুম্মান এর প্রমাণ। আত্মবিশ্বাসী হয়ে ওঠা, এটি চেয়েছে সোনেলা সব সময়।  
৫) কিছু লেখক আসেন না নিয়মিত কারণ এখানে তাদের কোন বন্ধু, প্রেমিক/প্রেমিকা নেই। তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই হয়। বন্ধু বিনে চলে না জীবন : এ কথা প্রমাণ করে দিয়েছেন তেনারা।  
*********************************  
লেখা লিখতে হয় নিজের আনন্দ এবং সন্তুষ্টির জন্য। যে লেখায় লেখক নিজে আনন্দ এবং সন্তুষ্ট হতে পারবেন না, পাঠক সে লেখা পড়ে আনন্দ পাবেন না, সন্তুষ্ট হবেন না।  
***********************************  
একটি প্রশ্ন:  
অর্বানীল এবং লীলাবতীর দুটো পোস্ট মাসের পর মাস শীর্ষ পঠিত লেখায় দেখা যাচ্ছে। আপনি কি মনে করেন এই লেখা যদি ফেইসবুকে দিতেন তাহলে এত পাঠক প্রিয়তা পেত?  
দিয়ে দেখুন কপি পেস্ট করে, এরপর গুগলে খুঁজুন,

** এই লেখার সাথে কারো কারো কৈফিয়ত মিলতে পারে, পরের লেখা গুলো প্রকাশের প্রস্তুতি বলা যেতে পারে এই লেখাকে।

---

Comments: 40 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%88%e0%a6%ab%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a4/#comments
