# কৈফিয়ত ৩

- Author: [শুন্য শুন্যালয়](https://sonelablog.com/author/sunnaloy007/)
- Published: 2017-01-07T01:30:37+00:00
- Updated: 2017-01-07T11:10:22+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%88%e0%a6%ab%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a4-%e0%a7%a9/

---

চলুন প্রথমেই জানি কৈফিয়ত কাকে বলে এবং কখন চাওয়া হয়। সাধারণত অকাজ করে আসার পরই কাঠগড়ায় দাঁড় করানোর মত করে কারণ জানতে চাওয়া ইহাকেই কৈফিয়ৎ বলে। তা বাবা আমি আবার কি অকাজ করলাম। কি জানি! তবে বস জিসান ভাইয়ার পোস্ট পড়ে আমিও এখন কাচুমাচু হয়ে কৈফিয়ৎ দিতে আসছি কেন আমি সোনেলায় আসছিনা। ভেবেছিলাম বস যখন নিজের কথা লিখেছে হয়তো আমার কথাও লিখেছে কিন্তু কোন অপশনেই তা খুঁজে পেলাম না। সে কি জানে না তার চাইতেও লোকে সোনেলায় আমাকে বেশি খোঁজে !! :p

সে যাক, এবার কারন টা বলি। নিজের একান্ত ব্যক্তিগত প্রসঙ্গ শেয়ার আমার পছন্দের নয়, তবুও সোনেলা আমার পরিবার তাই তাদের উৎকন্ঠায় এই উত্তর ..  
সোনেলার নিয়মিত সবাই জানেন যে আমি পেশায় একজন ডাক্তার। কিন্তু অষ্ট্রেলিয়ায় এসে আমি এই পেশায় নিজেকে নিয়োজিত করতে পারছি না। এই পেশায় যুক্ত হতে হলে বিভিন্ন পরীক্ষা দিতে হয়। সব পরীক্ষায় পাস করতে হলে আমাকে সবকিছু বন্ধ করে দিয়ে একনাগারে কমপক্ষে ছয় মাস পড়ার টেবিলে বসে থাকতে হবে। কথা বলারও সময় নেই এমন একটি অবস্থায় সময় পড়ার দিকে নিয়ে যেতে হবে। ইতিপূর্বে প্রায় সব কিছু হতে নিজকে বিচ্ছিন্ন করে একবার পরীক্ষা দিয়েছিলাম, সফল হলে আবার পরীক্ষা দেয়ার প্রস্তুতি নিতে হতো না 🙂 ইহাকে জাগতিক পুলসুরাতও বলা যাইতে পারে  🙁  পড়তে পড়তে আমি শুকাইয়া কাঠখড় হইয়া গিয়াছি, এইভাবে আরো কিছুদিন চলিলে আমার সুতলিতে পরিনত হইবার আশংকাকে উড়িয়ে দেয়া যায় না। কেন যে অস্ট্রেলিয়ায় ডাক্তারী পেশায় এত কিছু দরকার হয়? আমাদের দেশে ফার্মেসির কম্পাউন্ডাররাও ডাক্তারের মত চিকিৎসার ব্যবস্থা পত্র দেন, নামের পূর্বে ডাক্তার লাগান। আর আমি? ডাক্তার হয়েও ডাক্তার না  🙁  
যখন খুব অবসাদ লাগে, মস্তিস্ক জমাট বেঁধে যায় তখন ফেসবুকে যাই, ওইখানে মগজ লাগেনা। সোনেলার সবার লেখা পড়ি, কিন্তু মন্তব্য দেয়া হয়না, সবার লেখা পড়ে মগজ খাটিয়ে আর মন্তব্য করা হয় না। রেডিমেট মন্তব্যে আমি দিতে পারিনা, সজুর পোষ্টের মত রেডিমেট মন্তব্য দিলে শুন্য শুন্যালয়কে পাওয়া যাবেনা। তখন তো আবার সবাই বলবেন ” আমরা কি এমন শুন্য শুন্যালয়কে চেয়েছিলাম? ”

বসের পোস্টের উত্তরে কিছু কথা …  
পোষ্টের মাঝে কেন লিখলেন না ” এই পোষ্টের কৈফিয়তের বাইরে আছেন শুন্য শুন্যালয়, তিনি সমস্ত হিসেবের উর্ধ্বে।” :p  
অপেক্ষা করেন, দিন আসবে তখন আমিও লিখবো, জিসান ভাইয়া আপনি ব্লগে অনিয়মিত কেন? ঝাতি জানতে চায় 🙂

কেউ লিখতে পছন্দ করে, কেউ পড়তে, কেউ মন্তব্য করে উৎসাহ দিতে, কারো আড্ডা দিতে।  যার যেটা ভালো লাগে সে সেটাই করুক। কিছু ভালো না লাগলে নাই- ই আসুক। কোন কৈফিয়ৎ নয়। জীবন ছোট, প্রতিটি মুহূর্তে সবাই আনন্দে থাকুক।

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%88%e0%a6%ab%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a4-%e0%a7%a9/#comments
