# কে বলে ভাই?

- Author: [বোরহানুল ইসলাম লিটন](https://sonelablog.com/author/borhan081975/)
- Published: 2022-06-10T00:55:34+00:00
- Updated: 2022-06-10T00:55:34+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87/

---

কে বলে ভাই কেউ আপনার নয়?  
সখ্য বিনে প্রাণ কি সুখের হয়?  
ভাই বলো বা বন্ধু স্বজন  
সবাই করে বাঞ্ছা বপন,  
বাপ-মা সে তো মরেও পাশে রয়!  
কে বলে ভাই কেউ আপনার নয়?

কও তো বেঁধে ভাবনাটারে কষে,  
বিপদ দেখে রয় কি সবে বসে?  
পড়লে ঢেলে এক বেলা ভাত  
কেউ বা না কেউ নেয় টেনে হাত,  
শত্রু সেও দেয় না কি অভয়?  
কে বলে ভাই কেউ আপনার নয়?

নিঃস্ব যেজন ভুগলে কঠিন জ্বরে,  
কতো লোক-ই যায় দেখি তার ঘরে।  
করলো কে কি ক্যান ভাবো মূল!  
রয় না তাদের মন কি ব্যাকুল?  
আর তা দেখে রব হলে সদয়,  
কে বলে ভাই কেউ আপনার নয়?

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87/#comments
