# কে তুমি ??

- Author: [কৃষ্ণমানব](https://sonelablog.com/author/krisnomanob/)
- Published: 2014-10-05T08:03:43+00:00
- Updated: 2014-10-05T08:22:13+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf/

---

কে তুমি ??  
কেউ বলে সাদাসিধে  
কেউ বলে দয়ালু  
কেউ বলে সৎ ভালো লোক,  
কেউ বলে জঘণ্য ,  
কেউ বলে নিষ্ঠুর চরিত্রের লোক ।

কোলাব্যাঙ্গের গায়ে অসংখ্য দাগ আছে ।  
একটি মানুষকে ও ততোভাবে দেখা যায় ।  
এটা নির্ভর করে যার যার দেখার দৃষ্টিভঙ্গির উপরে

ঘুমের মাঝে স্বপ্নের রংগুলো অপরিপূর্ণ দেখা যায় ।  
প্রতিফলন সরুপ সচ্ছ সাদার ন্যায় দেখায় ।

ঐ যে উপরে, রাতের কালো আকাশটা ।  
তার বুকে নিশ্চুপ ঘুমিয়ে আছে মায়াবী চাদঁটা ।

একাকিত্বের শূণ্যতা কাটাবার উপলক্ষে চাদঁটা র্স্পশ করতে লাফিয়ে উঠলেন ।  
আদৌ কি পেরেছিলেন  
দৃষ্টি সীমার অন্তরালে  
তাকে ছুয়ে দেখতে ??

পেরেছিলেন কি দেখতে তার বুকের মাঝে লুকিয়ে থাকা কষ্টগুলো ?

আবার ঐ যে নিচে, অন্ধ লোকটা ..  
কাদা থেকে হারিয়ে যাওয়া পয়সা খুজতে ব্যাস্ত ।

পেরেছেন কি বাড়িয়ে দিতে সহযোগীতার হাত ??

তার ও একটু উপরে,  
ঠিক মাঝামাঝিতে  
না হয় থাকুন !

একটা মানুষকে সম্পূর্ণ ভাবে চেনা কখনো সম্ভব নয় ।

লোকটা আদৌ কি জানে সে কেমন ???

চেনা-জানাটা নয় মাঝামাঝিতে থাকুক !  
ততোদিন লোকটার  
প্রতি আকর্ষণ থাকবে ।।

লোকটা হয়ত  
আপনার আনন্দ-বেদনা ,  
চাওয়া-পাওয়া ,  
পছন্দ-অপছন্দের  
মাঝে থেকে  
নির্ভরযোগ্য সহচর ও  
তো হতে পারে !!!

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf/#comments
