# কে তুমি?

- Author: [জাহাঙ্গীর আলম অপূর্ব](https://sonelablog.com/author/j/)
- Published: 2021-02-07T06:05:12+00:00
- Updated: 2021-02-07T06:05:12+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-3/

---

দৃপ্ত পায়ে যাচ্ছো কোথায়

একটু দাঁড়াও ভাই,

কে তুমি?

কথাটির জবাব দিয়ে যাও।

শোন তাহলে –

কে আমি

শুদ্ধ আমি, শান্ত আমি

ভ্রান্ত আমি নয়।

বেলি আমি, টগর আমি

ফুুলের রাণী নয়।

পদ্মা আমি, মেঘনা আমি

গঙ্গা আমি নয়।

তাঁরা আমি, জোনাকি আমি

আঁধার আমি নয়।

আকাশ আমি, বাতাস আমি

পাতাল আমি নয়।

দোয়েল আমি, কোকিল আমি

কাক আমি নয়।

কামার আমি, কুমার আমি

ভিখারি আমি নয়।

দূরান্ত আমি, চলন্ত আমি

স্থীর আমি নয়।

সিরাজ আমি,মুজিব আমি

জাফর মোশতাক নয়।

রচনাকালঃ

২৭/০৬/২০২০

---

Comments: 7 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-3/#comments
