# কে তুমি তরুণী ?

- Author: [পারভীন সুলতানা](https://sonelablog.com/author/parveen018/)
- Published: 2015-09-11T09:25:44+00:00
- Updated: 2015-09-11T09:25:44+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a3%e0%a7%80/

---

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ব্যাবস্থায় ভ্যাট সনযুক্তির প্রতিবাদে ছাত্রছাত্রীরা গতকাল ঢাকার রাস্তায় আন্দোলন করে………………………………………এক ছাত্রীর  হাতে একটি প্ল্যাকার্ড ” জয় বাংলা, ভ্যাট সামলা “। যার অর্থ জয় বাংলা একটি দলের পরচয়ের সাথে অঙ্গাঙ্গী যুক্ত । অথচ ৭১-এ জয় বাংলা ছিল প্রতিটি বাঙ্গালীর উদীপ্ত প্রাণ স্ফুলিঙ্গ । হজম করতে কষ্ট হল। কিন্তু তবুও নোংরা হতে পারলাম না । আরেক ছাত্রীর হাতে ” মন পাবি, দেহ পাবি , ভ্যাট পাবি না”। উনি কি সত্যি কোন ছাত্রী ? নাকি বারোয়ারী ? এমন শিক্ষার প্রয়োজন কি ? সইতে পারলাম না । আমার আছে শুধু কলম আর ৭১ এর আগুন শিখা ……………………

 

কে তুমি তরুণী ?  
শালীন পোশাকে আচ্ছাদিত,  
হবে নিশ্চয়ই কোন সম্ভ্রান্ত রমণী ।  
তোমার হাতে উৎকীর্ণ প্ল্যাকার্ড  
তুমি বাংলা বোঝ ,  
বোঝ কি বাংলা অভিধান ?  
জয় বাংলা-বাংলার উদীপ্ত শ্লোগান  
জেগেছিল সাড়ে সাত কোটি প্রাণ।  
কে তুমি তরুণী ?  
একাত্তুরের ধর্ষিতা মায়ের অপজাত নও তুমি  
পেয়েছ সুখতৃপ্ত বাস,  
একখন্ড স্বাধীন জন্মভু্মি  
তাই কি বোঝ না  
বোঝ না নিষিক্ত আবহ বাংলার গান ।  
কে তুমি তরুনী ?  
তোমার উচ্চকিত প্ল্যাকার্ড  
রক্ত, রক্তের দুর্গন্ধ নির্যাস  
ভূলুণ্ঠিত আমার জননী ।  
কে তুমি তরুণী ?  
তুমি কি নব্য রাজাকার ?  
তুমি কাকে ভয় দেখাও ?  
ভয়ের কঙ্কালে যার বীজ অঙ্কুরোদগম  
বেওয়ারিশ লাশে তার বিশ্রাম শয়ান ।  
আমি আজো আলোকবর্তিকা  
আত্মকথন নয়, যুদ্ধবাজ আমি,  
আমি জয়বাংলা  
সবাধীন আলোর শিখা ।

১১/০৮/১৫

---

Comments: 19 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a3%e0%a7%80/#comments
