# কেমন ভালবাসা

- Author: [সীমা সারমিন](https://sonelablog.com/author/my-dream/)
- Published: 2013-09-12T15:46:51+00:00
- Updated: 2013-09-12T15:46:51+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be/

---

মাঝে মাঝে খুব অবাক লাগে  
কেমন এ পৃথিবী,  
কেমন পৃথিবীর মানুষ,  
যেখানে মানুষ ভালবাসাকে মহৎ মনে করে  
সেখানে মানুষ ভালবাসা নিয়ে প্রতারণা করে।

একটু ইতস্তত বোধ করলেও  
যত সহজে কেউ কাউকে বলে ভালবাসি  
তার থেকেও সহজ উক্তিতে বলে ফেলে  
আমি তোমাকে ভুলে গেছি  
আমাদের ভালবাসার এখানেই ইতি।

কিন্তু কখনই অনুভব করেনা  
অপর পক্ষের বেক্তিটি যে একসময়,  
তাকে ভালোবাসতো না  
সে এখন শুধুই পায় কষ্ট  
আর মনে করে ভালবাসা তার জীবনটাকে  
কেন এভাবে করেদিল চিরকালের মত নষ্ট।  
—–সীমা সারমিন—–  
১২-০৯-২০১৩ ইং

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be/#comments
