# কেমন আছো ?

- Author: [আরজু মুক্তা](https://sonelablog.com/author/arju19/)
- Published: 2021-02-26T16:19:44+00:00
- Updated: 2021-03-01T08:51:56+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%9b%e0%a7%8b/

---

কেমন আছো গোধূলির পরে  
আসা সন্ধ্যা ?  
কেমন আছো জোসনা  
ভরা রাত ?  
কেমন আছো গীটারের  
টুংটাং শব্দ ?  
কেমন আছো কফি হাউস ?  
কেমন আছো বন্ধুরা সবাই ?  
কেমন আছো বাঁকা চাঁদ ?  
কেমন আছো সদ্য  
প্রেমিক প্রেমিকারা ?  
কেমন আছো উত্তাল সমুদ্রের  
পাথরে লাগা ঢেউ ?  
কেমন আছো গাঙচিল  
সাদা নীল মেঘ ?  
কেমন আছো, ” সেই তুমি ? ”  
নীল শার্ট ?  
বান্ধবীর হাতের লাল নীল চুড়ি ?  
কেমন আছে সেই প্রত্যাখ্যাত যুবক ?  
কেমন আছে নীরব কান্নার মেয়েটি ?  
কেমন আছো, অভিজাত বিপণী ?  
কেমন আছো, বেকারের ধূলোমাখা পথ ?  
কেমন আছো, চাপাকান্নার অভিশাপ ?  
কেমন আছো, ভাই ব্রাদার বড় আপা ?  
কেমন আছো, স্মৃতিমাখা নগর ?  
কেমন আছো, প্রিয়জন ?

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%9b%e0%a7%8b/#comments
