# কেন মিছে মায়ায় রেখো

- Author: [হালিমা আক্তার](https://sonelablog.com/author/halima7/)
- Published: 2024-11-04T16:59:25+00:00
- Updated: 2024-11-04T16:59:25+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%96%e0%a7%8b/

---

ফেলে আসা পথ

হারিয়ে গেছে,

হয়তো আজ সেখানে

জেগে উঠেছে নতুন দুর্বা ঘাস।

কিংবা নতুন ঠিকানায়

মিশেছে দিগন্ত রেখা,

মিছে তাই পিছনে ফেরা।

যা কিছু গেছে হারিয়ে

মিছে মায়ায় রেখো না বেঁধে,

নতুনেরে নাও আঁচলে বাঁধি।

জীবনের হাল ছেড়ো না

শোকে হইও না মুহ্যমান।

চল নতুনের পথে

পুরাতন স্মৃতি হয়ে রবে।

---

Comments: 4 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%96%e0%a7%8b/#comments
