# কেন ভালোবাসা হারিয়ে যায়..

Author: ইখতামিন
Published: 2013-11-02
Category: সঙ্গীত
Tags: বাংলা গানের লিরিক, ভালবাসা, ভালোবাসা, সুবীর নন্দী’র গান
URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f/

**শিল্পীঃ সুবীর নন্দী**

কেন ভালবাসা হারিয়ে যায়,  
দুঃখ হারায় না?  
কেন স্বপ্ন ভেঙ্গে যায়,  
মানুষ কথা দিয়ে কথা রাখে না।।  
আমি যারে আপন করি  
সে হয় আমার পর  
আমি যারে হৃদয় দিই,  
সে ছাড়ে আমার ঘর  
আমি নিজের ব্যথাই নিজে  
কেন যে বুঝি না ।  
কেন ভালবাসা হারিয়ে যায়,  
দুঃখ হারায় না?  
কেন স্বপ্ন ভেঙ্গে যায়,  
মানুষ কথা দিয়ে কথা রাখে না?  
হায়রে দরদী,  
এ কী তোর খেলা?  
কেন সুখের বদলে দিস  
বিষের কাঁটার জালা?  
আমি ব্যথার সাগরে ডুবে  
প্রেমের মুক্তা খুঁজেছি?  
কেন ভালবাসা হারিয়ে যায়,  
দুঃখ হারায় না?  
কেন স্বপ্ন ভেঙ্গে যায়,  
মানুষ কথা দিয়ে কথা রাখে না?
