# কেন পিড়িতি বাড়াইলা রে বন্ধু – শাহ আব্দুল করিম

Author: বিষফোঁড়া
Published: 2014-07-06
Category: সঙ্গীত
Tags: কেন পিড়িতি বাড়াইলা রে বন্ধু, শাহ আব্দুল করিম
URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%bf%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d/

কেন পিড়িতি বাড়াইলা রে বন্ধু – শাহ আব্দুল করিম এর এই অসাধারন গানটি মাঝে মাঝে শুনি আমি । নেটে সার্চ দিলাম শাহ আব্দুল করিম এর নিজ কন্ঠে গানটি পাওয়া যায় কিনা । পেলাম না । কি আর করা, আসুন বিভিন্ন শিল্পির গাওয়া একই গান শুনি।

***কেন পিড়িতি বাড়াইলা রে বন্ধু***  
*ছেড়ে যাইবা যদি*  
*কেমনে রাখিব তর মন*  
*আমার আপন ঘরে বাদী রে বন্ধু*  
*ছেড়ে যাইবা যদি*

*পাড়া পড়শী বাদী আমার*  
*বাদী কালন নদী*  
*মরম-জ্বালা সইতে না’রি*  
*দিবানিশি কাঁদি রে বন্ধু*  
*ছেড়ে যাইবা যদি*

*কারে কি বলিব আমি*  
*নিজে অপরাধী*  
*কেঁদে কেঁদে চোখের জলে*  
*বহাইলাম নদী রে বন্ধু*  
*ছেড়ে যাইবা যদি*

*বাউল আব্দুল করিম বলে*  
*হল এ কী ব্যাধি*  
*তুমি বিনে এ ভুবনে*  
*কে আছে ঔষধি রে বন্ধু*  
*ছেড়ে যাইবা যদি*  
*কেন পিড়িতি বাড়াইলা রে বন্ধু*  
*ছেড়ে যাইবা যদি ।* 

[**ডলী সায়ন্তনীর কন্ঠে**](http://www.youtube.com/watch?v=37P4wXTzrP0 "ডলী সায়ন্তনীর কন্ঠে ")

[**হাবিব ওয়াহীদ এর কন্ঠে**](http://www.youtube.com/watch?v=YiZmdr3GdTI "হাবিব ওয়াহীদ এর কন্ঠে ")

[**গায়কের নাম জানা নেই , এটি শ্লো গান**](http://www.youtube.com/watch?v=N1ERhnX6Uyg "গায়কের নাম জানা নেই , এটি শ্লো গান ") 

[**খুদে গানরাজ এর কন্ঠে**](http://www.youtube.com/watch?v=B1qk37NbwHI "খুদে গানরাজ এর কন্ঠে ")

[**গায়কের নাম জানা নেই , ব্যন্ড এর মিউজিক**](http://www.youtube.com/watch?v=HeAvU39gmYU "গায়কের নাম জানা নেই , ব্যন্ড এর মিউজিক ")

[**বন্ধুদের কাছ থেকে কষ্ট পাওয়া একজন যুবকের গাওয়া গান , খুব আবেগ দিয়ে গানটি গেয়েছেন তিনি । নিজের গিটার তার সাথে ।**](http://www.youtube.com/watch?v=riVZCTARJtM "বন্ধুদের কাছ থেকে কষ্ট পাওয়া একজন যুবকের গাওয়া গান , খুব আবেগ দিয়ে গানটি গেয়েছেন তিনি । নিজের গিটার তার সাথে । ") যুবকটি গানের মাঝে কেঁদে ফেলে ।

[![](http://sonelablog.com/wp-content/uploads/2014/07/a64542a7992d8804c0b2b7f7c0d385d9.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2014/07/a64542a7992d8804c0b2b7f7c0d385d9.jpg)

[**শাহ আব্দুল করিম সম্পর্কে নতুন করে কিছু বলার নেই । তবে তাঁর সম্পর্কে যারা অবগত নন , তাঁরা এই লিংকে গিয়ে এই মহান গানের শিল্পী সম্পর্কে জানতে পারেন ।**](http://bn.wikipedia.org/wiki/%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B9_%E0%A6%86%E0%A6%AC%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B2_%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AE "শাহ আব্দুল করিম সম্পর্কে নতুন করে কিছু বলার নেই । তবে তাঁর সম্পর্কে যারা অবগত নন , তাঁরা এই লিংকে গিয়ে এই মহান গানের শিল্পী সম্পর্কে জানতে পারেন । ")
