# কেনো এতো নৃশংসতা?

- Author: [সুরাইয়া পারভীন](https://sonelablog.com/author/sparvin19/)
- Published: 2019-10-18T09:16:44+00:00
- Updated: 2019-10-18T09:16:44+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%8f%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%a8%e0%a7%83%e0%a6%b6%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a4%e0%a6%be/

---

কতোটা পাষণ্ড হলে,  
নিষ্পাপ অবুঝ ঘুমন্ত ঔরসজাত শিশুটিকে-  
কেউ করতে পারে রক্তাক্ত ক্ষত বিক্ষত?

কতোটা কষাই হলে,  
আপন হাতে লালিত নিজ সন্তানকে-  
কেউ করতে পারে জবাই?

কতোটা মস্তিষ্ক বিকৃতি হলে-  
প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে আদরের মানিককে  
কেউ করতে পারে নৃশংস হত্যা?

যে হাত অভুক্ত ক্রন্দনরত-  
শিশুটির মুখে খাবার তুলে দিতো,  
সেই হাত কি করে এমন নির্বিচারে-  
শিশুটির বুকে ছুরি বসিয়ে দিলো?

যে ছায়ায় বেড়ে ওঠার কথা ছিল  
তারই নিকষ কালো ছায়ায় অতলে তলিয়ে গেলো তুহিন  
কেনো কেনো কেনো এতো নৃশংসতা ?

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%8f%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%a8%e0%a7%83%e0%a6%b6%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a4%e0%a6%be/#comments
