# কেউ নয় সে আমার

- Author: [সুরাইয়া পারভীন](https://sonelablog.com/author/sparvin19/)
- Published: 2020-02-16T14:36:27+00:00
- Updated: 2020-02-16T14:56:09+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%87%e0%a6%89-%e0%a6%a8%e0%a7%9f-%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0/

---

কেনো ঝড় উঠে হৃদয় মাঝে?  
ব্যথা জাগে মনের কোণে,  
চোখের বাঁকে জমে জল,  
দেখলে তাকে অন্য কারোর সাথে।

অথচ সে কউ  নয় তো আমার!  
না ছিলো কোনো কালে,  
তবুও কেনো যায় না মানা,  
অন্য কারো সাথে তার ভাবখানা।

ইলশে গুঁড়ি যায় গড়িয়ে কপোল বেয়ে,  
প্রচন্ড এক ঈর্ষা জাগে মনে,  
রক্ত ফোটে টগবগিয়ে,ক্ষত হয় দগদগে  
দেখলে তাকে অন্য কারোর সাথে।

কেউ নয় সে আমার তবুও কেনো?  
জ্বালা পোড়া এতো তার তরেতে,

দূরে গিয়েও থাকতে দেবে না-  
বুঝি সে আমায় শান্তিতে।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%87%e0%a6%89-%e0%a6%a8%e0%a7%9f-%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0/#comments
