# কেউ জেগে নেই কেউ ঘুমিয়ে নেই

- Author: [আসমাউল](https://sonelablog.com/author/asmaul1989/)
- Published: 2014-07-01T10:52:11+00:00
- Updated: 2014-07-01T10:52:11+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%87%e0%a6%89-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%97%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%95%e0%a7%87%e0%a6%89-%e0%a6%98%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%87/

---

অতঃপর রাত্রিকে সঙ্গী করে কেটে যাচ্ছে দিন গুলি  
নিঝুম রাতে নির্ঘুমের সঙ্গী হয় ঝি ঝি পোকা আর দূরের ল্যাম্পপোস্ট-  
কেউ বা জেগে আছে কেউবা অচেতন অঘোরে বেঘোরে সাদা কালো শহরে —  
ও ব্লকের এক একটা রুমের লাইট ডিউটি শেষে নির্লিপ্তের মত ওরাও ঘুমিয়ে যাচ্ছে;  
ঘুমিয়ে পড়ছে মানুষের চিন্তা চেতনা যেন কোন দিন জেগেছিল না সে  
ঘুমিয়ে পড়ছে শ্রমিকের কষ্ট গুলো যেন কোন দিন স্পর্শ করেনি কিছু ।

স্বরে অ স্বরে আ কিংবা টোফেল জিআরই  
ওরাও জেগে নেই ,জেগে নেই তিন সত্যি জেগে নেই  
জেগে আছে ষ্টেশনে ষ্টেশনে অপরিচিতারা  
আর জেগে আছে দম্পত্তির ভারী ভারী নিঃশ্বাস—–

আর এ শহরে ফ্যানের শো শো আওয়াজের সাথে মিলিয়ে নিচ্ছি  
জমানো বিন্দু বিন্দু দীর্ঘশ্বাস—

স্বরে অ স্বরে আ কিংবা টোফেল জিআরই জেগে নেই;  
জেগে আছে ভারী ভারী নিঃশ্বাস কিংবা দীর্ঘশ্বাস।।

---

Comments: 7 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%87%e0%a6%89-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%97%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%95%e0%a7%87%e0%a6%89-%e0%a6%98%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%87/#comments
