# কেউ জানে না।( ম্যাগাজিন ২০২২)

Author: শামীম চৌধুরী
Published: 2022-07-27
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%87%e0%a6%89-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a5%a4-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a8-%e0%a7%a8%e0%a7%a6/

সাগর জানে না  
মুক্তা থাকে ঝিনুকে  
চাঁদও জানে না  
কলঙ্ক যে তার গায়ে;

ঝর্ণা জানে না  
তার রূপের বাহার  
আকাশও জানে না  
তার নীলের সমাহার;

স্বর্ণকার না জেনেই  
বানায় কত অলঙ্কার  
কারিগর না চিনেই  
নারী পড়ছে গলায় মনিহার;

কানন জানে না  
হাজারো ফুলের কদর  
পথিক বুঝে না  
মালীর কষ্টের দরদ;

প্রেম মানে না  
বাঁধা বিপত্তি  
ভালোবাসা মানে না  
অশুভ দৃষ্টি;

মন চায় না  
ভালোবাসায় পুঁড়তে  
তবুও পুঁড়তে হয়  
তুষের আগুনে৷৷
