# কেউ কি বলেছে কোনদিন ?

- Author: [রিমি রুম্মান](https://sonelablog.com/author/rimee-rumman/)
- Published: 2015-03-17T04:59:56+00:00
- Updated: 2015-03-17T04:59:56+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%87%e0%a6%89-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/

---

তিনি এসেছেন লাল-সবুজের বিজয়ী’র বেশে  
এসেছেন জাতীয় পতাকা মাথায় জড়িয়ে  
এসেছেন পুরস্কার নিতে, ষোলকোটি মানুষের হয়ে।

বলেছেন, এ জয় আমার দেশের মুক্তিযোদ্ধার  
এ জয় আমার দেশের খেটে খাওয়া মানুষের  
যারা জয়-পরাজয়ে সমানভাবে সমর্থন যোগায় আমাদের।

স্বাধীনতার মাসে বুকের বাঁ পাশে হাত রেখে বলো তো  
এমন আবেগ নিয়ে কেউ কি বলেছে কোনদিন ?  
এমন অঝোরে অশ্রুজল কেউ কি ঝরিয়েছে কোনদিন ?

## প্রতীক্ষা এবং শুভকামনা

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%87%e0%a6%89-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/#comments
