# কেউ কথা রাখে না

- Author: [মেহেরী তাজ](https://sonelablog.com/author/mtaz707/)
- Published: 2014-11-27T13:25:53+00:00
- Updated: 2014-11-27T13:25:53+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- Tags: কেউ কথা রাখে না
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%87%e0%a6%89-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%96%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be/

---

একজন আমায় বলেছিল সে বাজিতে হারলে তার সেলফের প্রায় ৭৫০ টা বই সব আমার। সে বাজি হেরেছে। তবু বই গুলা দেয় নাই। এখন বলে ইবুক কালেকশন দিবে।

একজন বলেছিল সে আমায় আইসক্রিম খাওয়ানোর আগে শীত নামবে না। শীত নেমে গেছে তবু সে আমায় আইসক্রিম খাওয়ায় নাই।

কে যেন কবে বলেছিল চাওমিন খাওয়াবে। সেই আশায় বসে আছি। চাওমিন আর খাওয়া হলো না।

কেউ একজন বলেছিল আমার এবারের জন্মদিনে মিশির আলি সমগ্র কিনে দিবে। জন্মদিন কি জন্মমাস ও চলে গেলো কিনে দিলো না।

কে জেনো বলেছিল ট্রেনে করে অনেক দূরের রাস্তা পারি দিবে এক সাথে। মনে হয় ভুলে গেছে।

কেউ একজন বলেছিল ফার্স্টক্লাস পাইলে কি জেনো সারপ্রাইজ গিফট দিবে। দেয় নি।

কে যেন বলেছিল ফাইনাল পরীক্ষার আগে কোথাও না কোথাও থেকে ঘুরিয়ে নিয়ে আসবে,মাইন্ড ফ্রেশ করার জন্য। পরীক্ষা চলে  আসলো। ঘুরে আসা আর হলো না।

কেউ কথা রাখে না…….

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%87%e0%a6%89-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%96%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be/#comments
