# কেঁপে উঠি তোমার কথায়

- Author: [স্বপ্ন](https://sonelablog.com/author/sumon3g/)
- Published: 2013-10-31T19:19:24+00:00
- Updated: 2013-10-31T19:34:21+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%87%e0%a6%81%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%89%e0%a6%a0%e0%a6%bf-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be%e0%a7%9f/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/11/77888-300x200.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/11/77888.jpg)  
যখন তুমি বলো  
*ইচ্ছে করে  তোমার পছন্দের খাবার রান্না করে যত্ন করে খাইয়ে দেই*  
কেঁপে উঠি আমি ।

যখন তুমি বলো  
*ইচ্ছে করে তোমার হাত ধরে বসে থাকি নদীর পাড়ে *  
কেঁপে উঠি আমি ।

যখন তুমি বলো  
*ইচ্ছে করে গহীন বনে দুজনে ঝরা পাতার  কার্পেটের উপর দিয়ে খালি পায়ে  হেটে বেড়াই*  
কেঁপে উঠি আমি ।

যখন তুমি বলো  
*ইচ্ছে করে তোমায় নিয়ে  ভিজি বৃষ্টিতে , জ্যোৎস্নায়*  
কেঁপে উঠি আমি ।

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%87%e0%a6%81%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%89%e0%a6%a0%e0%a6%bf-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be%e0%a7%9f/#comments
