# কৃষাণ

- Author: [সঞ্জয় মালাকার](https://sonelablog.com/author/sanjay-malakar/)
- Published: 2019-09-19T17:38:34+00:00
- Updated: 2019-09-19T18:00:41+00:00
- Category: [এদেশ](https://sonelablog.com/category/this_country/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%be%e0%a6%a3/

---

কৃষাণ,,

 

মাগো সূর্য ওঠার আগেই উঠে

তোমার সোনার ছেলে,

মাগো লাঙ্গল ফলা কাঁধে নিয়ে

পা বাড়ালো মাঠে!

মাগো পান্তা ভাত আর কাঁচামরিচ

নিয়ে যখন এলে,

সব ক্লান্তি যাই ভলে মা

তোমার আদর পাইলে!

 

মাগো ডাকলো যারে কৃষাণ বধু

হালের বলদ ছেড়ে,

ছুটলো কেবল চললো শুধু

মাটিতে মন মিশে!

মাগো মাটির বুকে লাঙ্গল চালায়

শ্রমে ঘামে বাপে বীজ

মাগো সূর্য তাপে কেবল ভাপে

তোমার ছেলের কষ্ট সুখ !

 

মাগো সূর্য উঠার আগেই উঠে

তোমার সোনার ছেলে  !!

 

মাগো বৃষ্টি এলেও থামেনি সে

চলছে লাঙ্গল ঠেলে,,

নইলে তো আর ফলবে না মা

সোনার ফসল সাঠে!

মাগো দেশ বাচানুর শপৎ নিলাম

তোমার চরণ ধরর,

শ্রম ঘাম দুটই দেবো

দেশ প্রেমের দামে!

 

মাগো রোগে শোকে ক্লান্তি শরীর

তবু ফলাই সোনার ধান-

তোমার সোহাগ লয়ে,

মাগো ধান ফলালাম পাঠ ফলালাম

তোমায় ভালো বেসে।

মাগো যাইনি সেদি পেস ক্লাবে

জাতিসংঘের ডাকে

মাগো সাহেব বাবুর জীবন বাঁচাও

যোগান দেয় কে!

 

মাগো বলতো দেখি কে রেখেছে

তোমার বুকটা ভরে,

সেই তো তোমার কৃষাণি ছেলে

রোজ মাটিতে মিশে!

মাগো  বলতে পারো- কে ঘুরালো

অর্থনীতির চাকা,

কার ঘামে শ্রমে হাসছে ওরে

এই যে মাগো এমন ভালো থাকা!

 

মাগো পাহার সমান পুত্র তোমার

তোমার ছেলে চাষা!

১৯/০৯/২০১৭/সঞ্জয় মালাকার/

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%be%e0%a6%a3/#comments
