# কৃষকের হাসি

- Author: [শাহ আজিজ](https://sonelablog.com/author/tumiami1/)
- Published: 2013-12-07T17:09:37+00:00
- Updated: 2013-12-07T17:09:37+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf/

---

-{@

ধান ক্ষেতে আছে সোনালী ধান  
কৃষকের মুখে আনন্দের বান ,  
আসছে নবান্ন, কাটবে ধান  
ঘরের বধূরা, গাইবে গান

কেহ বানাবে নতুন ধানের  
নানান সাঁঝের পিঠা  
কেহবা আবার বাঁধবে ঘরের ভিটা ।

কৃষক যখন হাসতে শিখে  
হাসে তখন দেশ ।  
কৃষক যখন নিজে কাঁদে  
তখন কাঁদায় দেশ ।।

তাইতো আমরা কৃষকের হাসি  
দেখতে সবাই চাই ,  
নবান্নের এই আয়োজনে  
আমরা সবাই আনন্দে গান গাই ।।

শাহ আজিজ … ২৮-৫ – ২০০৯ —– ৭ এম

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf/#comments
