# কুয়াশা ভোর

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-12-22T04:50:56+00:00
- Updated: 2021-02-02T03:27:19+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b6%e0%a6%be-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b0/

---

 

এক তট থেকে অন্য তটে ভিন্ন পথে, ভিন্ন-ভিন্ন পথে  
গন্তব্যের অভিন্নতায় শুধুই অহেতুক ঘুরপাক,  
সেই-ই এক থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়;  
কেঁদো হিংসে আর অকৃতজ্ঞতার;

পিছু নেয়া অন্ধকার প্রহর-অভ্যন্তরে আবার-ও উঁকি দেয়,  
পিছু নেয়, নিত্য নূতনের কুহক ছল, সেই পুরানোর পথেই;  
বৃন্ত থেকে খসে পড়া কলি ফিরে যেতে পারে-না সেই ফেলে আসা বৃন্তে;

সুন্দর প্রত্যুষের মৈত্রীয় সুবাস আর ভেসে আসে না,  
আলো-আধারের বাঁধা ডিঙিয়ে মগ্নতা ছড়ানো মাখামাখি-প্রাণের-আঁচলে;  
প্রদীপ প্রান্তে স্পষ্ট ভেদ রেখা আগামীর বসন্তে বসন্তে।

শীত কী শুধুই আটপৌরে নির্বোধ আরামের/সাগর বিচ্ছিন্নতার/অহেতুক হাহাকারের  
না-কী মানবীয় মাননীয় কৃতজ্ঞতা বোধের শ্রেষ্ঠত্বে!!

ভোরের শিশির চত্বরে সময়ের সন্ধ্যা ধেয়ে আসে বারে বারে  
ফুলেদের বৃন্তে পাপড়িরা হাসে আলো-পাখা গজিয়ে স্বপ্ন-বাহিনীর সাথে,  
আয়াসহীন নিমগ্নের এই দূর-স্বপন হেসে ওঠে কুয়াশা-ভোরের সূর্য সকালে।

ছবি নেটের।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b6%e0%a6%be-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b0/#comments
