# কুয়াশা-বর্ণলিপির ভাঁজে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-02-27T05:19:56+00:00
- Updated: 2020-02-28T02:08:19+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b6%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%81%e0%a6%9c%e0%a7%87/

---

 

ঘুটে-ঘুটে অন্ধকার বর্ণলিপির ভাঁজ খুলে  
উঠে এসেছে বালক-সকাল, ঠাণ্ডা ঠাণ্ডা কুয়াশার  
প্রীতি-আহবানে;

ভেসে যাওয়া গাঢ় ফেনার মত গায়ে গা-ঘেঁসে  
লঞ্চ যাত্রীরা নেমে যাচ্ছে আবছায়া আলোতে  
যে যার দূর গন্তব্যে;

মাঝি-বিহীন ট্রলার গুলো গলাগলি করে  
ভিড় করে আছে ঘাটে, অপেক্ষা অজানা গন্তব্যের,  
ট্রলার-শরীরে প্রতি লোমকূপে জমে আছে  
ফোঁটা ফোঁটা ঠাণ্ডা জল, অবিরত কুয়াশায়।

জোড়া কপোত কপোতী হাল্কা থেকে গভীর খুনসুটিতে  
খুব-ই ব্যস্ত, একটু আড়াল মত জায়গা জুড়ে;

খেলনা-ক্যামেরা চোখ পাকিয়ে বসে আছে,  
ঝুলে থাকা কুয়াশা থেকে যদি খানিকটা খেয়ে ফেলা যায়  
স্মৃতির উত্তেজনা সমেত, সুন্দর অক্ষম নিষ্ফলতায়।

দিগন্তের গা-ঘেঁষে রক্ত-স্থিরতায়  
উপুড় হয়ে শুয়ে/লেপ্টে থাকা সূর্যি-মামা দেখে,  
কুয়াশা পালিয়ে গেল নিমিষে!

ছবি……নিজ।

---

Comments: 32 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b6%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%81%e0%a6%9c%e0%a7%87/#comments
