# কুহেলিকার বসন্ত

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-02-03T09:37:23+00:00
- Updated: 2021-02-03T09:37:23+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%81%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/

---

 

সুমধুর মধুরতম প্রতিশ্রুতির ঘন নিঃশ্বাস কেড়ে নেয়  
হাজারো হৃদয়, গতানুগতিক রং-ঢংয়ের স্বভাবে,  
বিলাপের এলোমেলো ছিন্নবস্ত্র পড়ে থাকে পথের প্রান্তে,  
চাঁদমুখ পীড়াপীড়ির অতিমানবীতার আড়ালে;  
বসন্ত সে আমার চাই-ই।

বসন্ত বারে বারে ফিরে আসে স্ব-মহিমায়  
প্রীতিময় প্রেমে প্রেমে প্রেম মেলে,  
বসন্ত তুমি কী চাও? প্রতি বসন্তের মত এবারেও?  
কীসের এই অতি সাময়িক আকুলতা?  
ফিকফিকে হাসি-দাঁত লুকিয়ে স্পিকটি নট হয়ে?  
“আমি তো এমনি এমনি খাই”;

হায় ঈশ্বর!!এবারে আবার-ও ঘোর চৈত্রের চৌচির হৃদয়  
ক্ষণিকের এই হতচ্ছাড়া চাঁদ-মুখী-বসন্তে,  
না-এলে হয়-না এবারে!

নিজ গুণে মূঢ় থাকতে রাজি, পোঁ ধরে হলে-ও;

---

Comments: 13 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%81%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/#comments
