# কুহক হৃদয়

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-11-30T05:36:33+00:00
- Updated: 2018-12-02T14:44:43+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%81%e0%a6%b9%e0%a6%95-%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6%e0%a7%9f/

---

কুয়াশা-আকাশ, নিস্তব্ধতার রাত, আবেগময় ভালোবাসা নিয়ে  
পাথর-হৃদয় গলাতে পারিনি, পথের কুহক পথেই ফেলে রেখেছে  
ভালোবাসার বসতবাড়ি পুড়িয়ে;

ধ্বংসের বুকে পা রেখে মাথা উঁচু করে দাঁড়িয়ে প্রতিবাদ নির্মাণ করেছি,  
রাতের আকাশ ধ্বংস করে কাঁপা-কাঁপা শরীর নিয়ে ভোর-পালক কুড়োবো,  
বিরহ-বিষের-তীর ছুঁড়ে-ছুঁড়ে নিসর্গ-নিবিড় অরণ্য-বাড়ীতে জীব-মৃতে ফেলে রাখবো;  
অনুপম চেষ্টা করে দেখতো, পালিয়ে যেতে পার কী-না!!

লেলিহান-আগুন জ্বেলে দাঁড়াবো পথ আগলে ,  
চাঁদের-আকাশ ফ্যাকাসে হয়ে লজ্জায় বেঁধে ফেলবে,  
বিড়াল-কান্নায় ভেঙ্গে পড়ে বন্ধ দরজার ও-পাশ থেকে  
আপোষ-প্রস্তাব দেবে, ঠোঁট-কাকাতুয়ার সুরে,  
নিকটতম আত্মীয়তার বসন্ত-আবেগ মেখে;

যাও যাও, মাথা ঘুরে পড়ে থাক,  
অবেলার ওবেলায় না-হয় এসে একবার খোঁজ নিয়ে যাবো,  
বিষাক্ত খাঁচা-বদ্ধ হৃদয়টিকে এলাচ করে দেবো।

========================================

নীলের অঞ্জনকে………………………

---

Comments: 31 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%81%e0%a6%b9%e0%a6%95-%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6%e0%a7%9f/#comments
