# কুহক সমুদ্দুর

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2015-12-22T02:10:29+00:00
- Updated: 2015-12-24T01:05:06+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%81%e0%a6%b9%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0/

---

বিরহী সকাল  
ঘুমোয় এবার পাশ ফিরে ফিরে, শিলা পাহাড়ের ওপাশে।  
বিপন্ন কুয়াশারা ছুঁয়ে যায় এবেলা ওবেলায় অবেলায় ও,  
ওপারে সাঁওতালী সুরের উথাল পাথাল ঢেউ;  
টলটলে গ্লাসে ভাসা সূর্যের সোনালী উষ্ণতা আমাকে ভরকে দেয়  
হে আমার নিঃসঙ্গতা আমাকে জড়িয়ে নাও।  
দীর্ণ কর খাঁজ কেটে কেটে, ঝুঁকে পড়ে ঘরে যেন আর না ফিরি  
সবুজের গন্ধ শুঁকে শুঁকে,  
ঐ উঁচু শিলার গা ঘেঁষে দাড়িয়ে আছি  
ডাঁই করে রাখা ক্ষয়ে যাওয়া স্মৃতি হাতে;  
মৃত্যু,অভিবাদন তোমায় এক সমুদ্র কুহক এড়িয়ে,

---

Comments: 45 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%81%e0%a6%b9%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0/#comments
