# কুরবানীর ঈদ

Author: আলমগীর সরকার লিটন
Published: 2020-07-30
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%88%e0%a6%a6/

\========================  
*এলো ঈদ কুরবানী ঈদ-  
তবুও থাকছে করোনা বন্যা  
একাকারে বাজায় বাজনা-  
নতুন জামায় ঘুরা ফিরা,খোলা জানালাও বন্ধ!  
তবুও ঈদ বলে কথা আনন্দটা থাক না  
চোখে মুখে হাতের কণে বুকেতে শুধু না  
শুভেচ্ছা শুধু ঠোট বহর অন্তরে- অন্তরে।*

*কষ্টটুকু ভাসছে বানভাসী জলে  
কষ্ট কিসের কষ্ট- মুছে যাবে  
সৌহার্দ্য পূর্ণে হেসে খেলে ঈদের ক্ষণে-  
ভয় ভীতি আতঙ্ক সংশয় দুয়ে যাক  
হুস হারায় বার বার মৃত্যু শুধু কাঁদায়  
করোনার যত শিক্ষা দিক্ষা অম্লান  
হোক মহাত্যাগে এই কুরবানীর ঈদ।*

১৫ শ্রাবণ ১৪২৬, ৩০ জুলাই ২০  
—————————
