# কি উচ্ছ্বাস

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2022-01-23T10:23:14+00:00
- Updated: 2022-01-23T10:23:14+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%89%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8/

---

আকাশ বরাবর মিছিলে কৃষ্ণচূড়ার ছড়াছড়ি;  
প্রতিটা সময় জানি মাহেন্দ্রক্ষণ মনে হয়েছিল!  
রঙকরা তুলের আচড়ে দেয়ালে দেয়াল লেখন  
জেনো স্নিগ্ধময় স্মৃতিমাখার সবুজ পট- এখনও  
ভেসে যায়- জলছুট মেঘের মোহনায়- মোহনায়।  
দুমোঠ কথাও হয়নি শুধু চেয়ে থাকার ভাবনাছিল;  
পাতার আওয়াজে ঝিরি ঝিরি বাতাসের মতো!  
স্রোতের সাথে ঢেউ খেলার মতো কি উচ্ছ্বাস?  
অথচ গভীর অতলে অম্লান হয়েছে বাস্তবতার ক্ষণ  
এক কৃপনতা মধুরস মৌচাক শূন্য- হাহাকার কণ্ঠ-  
তবুও মাটিতে আকড়ে থাকা, বড় বেদনা দায়ক  
আকাশ বরাবর মিছিল এখন হয় না- বালুচর শ্মশান।

০৯ মাঘ ১৪২৮, ২৩ জানুয়ারি ২২

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%89%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8/#comments
