# কিস অফ ডেথ

- Author: [আগুন রঙের শিমুল](https://sonelablog.com/author/shimul-ful/)
- Published: 2016-05-11T14:00:00+00:00
- Updated: 2016-05-11T14:00:00+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%85%e0%a6%ab-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%a5/

---

ছেলেটি তার প্রেমিকার আহবানে সারা দিয়ে, মুখের চুইংগাম ছুড়ে ফেলে ঠোঁট ডুবিয়ে দেয় প্রেমিকার ঠোঁটে।

– ছুড়ে ফেলা চুইংগামের দলাটিকে সঙ্গীনির জন্য খাবার সংগ্রহে আসা রবিন পাখিটি ঠুকরে দেখে, তার সঙ্গীনি তাদের ভবিষ্যৎ বংশধর আনছে ডিমে তা দিয়ে।।

– প্রেমিকাটি চলে গেছে দিন দুই আগে, এক মিলিয়নিয়ার প্লেবয়ের ইয়টে চরে সমুদ্র বিহারে।  
ভগ্নমনোরথ প্রেমিকের পায়ের কাছে পরে আছে একটি অনাহারে মৃত রবিন। তার ঠোঁটে আর পাখনায় জড়ানো চুইংগামের আঠা।

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%85%e0%a6%ab-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%a5/#comments
