# কিশোরী

- Author: [ভোরের শিশির](https://sonelablog.com/author/nitesh-barua/)
- Published: 2015-02-24T17:53:29+00:00
- Updated: 2015-02-24T17:53:29+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%80/

---

গগনে মাতম ওঠে; চোখেতে বর্ষণ  
এ’ কিসের মায়ায়,  
মেঘেতে বিজলি নাচে; মুখেতে আঁধার  
এ’ কাহারো ছোঁয়ায়,

নক্ষত্র আলোতে ডুবে; মনেতে রোদ্দুর আঁকা,  
চঞ্চলা কিশোরী লাজে; আঁকাবাঁকা হাসি ঠোঁটে,  
অধরা স্বপনের পানে; পলাশ ও বকুলের টানে।

বুকেতে কাঁপন ওঠে; অভিমানে চৌচির  
এ’ কিসের ছায়ায়,  
ভাবনাতে প্লাবন নামে; করতল আকুল  
এ’ কেমন ধারায়,

সাঁজের বাতাসে ভেসে; জোনাকিতে রজনী দেখা,  
চপলা কিশোরী থামে; আড়ভাঙ্গা হরিণী মোহে,  
অধরা স্বপনের পানে; পলাশ ও বকুলের টানে।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%80/#comments
