# কিশোরী বেলা

- Author: [সাদিয়া শারমীন](https://sonelablog.com/author/sadia-sharmin/)
- Published: 2020-06-09T14:57:26+00:00
- Updated: 2020-06-09T15:42:30+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/

---

তখন সবে কিশোরী বেলা  
দূরন্ত আর চঞ্চলতা,  
দুষ্টু,লাজুক চোখের মাঝে  
কখনও সংশয়ের খেলা।

 তখন সবে কিশোরী বেলা  
উচ্ছ্বলতায়  মনটা ভরা,  
হঠাৎ মনে বিষাদও আসে  
কষ্ট গুলো দেয় পাহারা।

 হঠাৎ,হঠাৎ উদাস হওয়া  
কোথাও যেন হারিয়ে যাওয়া,  
কিসের টানে,কিসের নেশায়  
ইচ্ছে, তারে কাছে পাওয়া।

তখন সবে কিশোরী বেলা  
অভিমান আর অনুযোগে,  
অনুভূতির মিশ্র খেলা।  
তখন সবে কিশোরী বেলা।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/#comments
