# কিছু লেখা হয়ে উঠছে না

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-08-04T07:03:47+00:00
- Updated: 2020-08-04T07:03:47+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a6%b9%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%89%e0%a6%a0%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be/

---

 

কবিতার মত সুন্দর করে কিছু একটি লিখতে চেয়ে  
দূরবর্তী-অদূরবর্তী অসম্ভবকে সম্ভবের ছলে ছুঁতে চায়;  
বিলাসী মন খর-রৌদ্রকে জ্যোৎস্না ভেবে  
আনন্দ-ভাবনার ডালি সাজায়;

আধো-আলোর বারান্দায় দাঁড়িয়ে আকাশ ছোঁয়ার সিঁড়ি খোঁজে  
অন্ধকারের পিদিম জ্বেলে, নির্ঘুমের রাত চাদরে ঢাকা অস্থিরতাকে  
আপন ভেবে কাছে টানে;  
নিষ্পলকে চেয়ে থাকা অন্ধ-চোখে নকশী কাঁথার স্বপ্ন আঁকে;

দু’য়ে দু’য়ে তিন বা পাঁচ কী করে হয়!  
না-ঘুমের প্রান্তে দাঁড়িয়ে আচমকার কোন এক দৈব-কথনে  
জেনে নেবার ভান করে; সাহসী দাঁতের আস্ফালনে।

ঝলমলের শহুরে কথায় কিছুতেই আর কিছু লেখা হচ্ছে না;  
শরীরী শিরা ধমনী আগুন আগুন হয়ে জেগে ওঠে না।  
গন্ধের কোন ফুলকে আর এখন খুঁজে ও পাই না।

ছবি নেট থেকে।

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a6%b9%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%89%e0%a6%a0%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be/#comments
