# কিছু কবিতা কিছু গান ও তার দাত ভাঙ্গা জবাব

- Author: [আনন্দধারা বহিছে ভুবনে](https://sonelablog.com/author/sozib27/)
- Published: 2013-09-08T16:25:00+00:00
- Updated: 2013-09-08T18:45:54+00:00
- Category: [রম্য](https://sonelablog.com/category/literacy/funny/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6/

---

**তেত্রিশ বছর কেটে গেল , কেউ কথা রাখেনি**  
*থামেন এখন সুনীল বাবু , লজ্জা হয়না এমন দুর্বলতা প্রকাশ করতে  ?তেত্রিশ কেন তেত্রিশ হাজার বছরেও আপনার কথা কেউ রাখবে না । আর আমারটা শুনেন দাদা , আমার কথা ১৬ বছর থেকেই রাখা শুরু করেছে সবাই।*  
*কথা বলা জানতে হয়রে পাগল ।*

**তোমার চোখ এত লাল কেন ?**  
*দেখেন গুন বাবু , এই কৈফিয়ত আপনাকে দিতে হবে নাকি ? আমার চোখ লাল , নীল , সবুজ , হলুদ যা খুশি আমি করবো , আপনার সমস্যা কি ? নাকি ভেবেছেন আমি গাজা খেয়েছি ? বাংলা মদ ? আপনি আপনার চোখ লাল বানাতে পারেন না ? বানান , আমার কোন সমস্যা নেই , আমি জিজ্ঞেস করবো না আপনাকে , কেন চোখ লাল ।*

**আশা ছিলওও ভালোবাসা ছিলওওও **  
*ঐ কিশোর কুমার , নিজে ছ্যাকা খেয়ে রাস্তায় রাস্তায় এই গান  গেয়ে মানুষকে জানাতে লজ্জা করে না ? বাথরুমে গাবেন এরপর থেকে ।*

**আমার বাড়ীর সামনে দিয়া রঙ্গ কইর‍্যা হাইট্টা যায় , ফাইট্যা যায়**  
*মমতাজ ছি ছি ছি , একটা মেয়ের কাছে এভাবে হেড়ে গেলে ? দড়ি কেনারও পয়সা নাই ? কিনে ঝুলে পরো ।*

**সে যে কেন এলোনা , কিছু ভালো লাগেনা , এবার আসুক তাঁরে আমি মজা দেখাবো**  
*বাসায় জানে ?*

**বড় সাধ জাগে একবার তোমায় দেখি ……… কতদিন দেখিনি তোমায়***আশ্চর্য আপনি আমাকে এসব শুনাচ্ছেন কেন ? যাকে দেখতে ইচ্ছে হয় তাঁকে বলুন না , সবাইকে দেখতে ইচ্ছে করা ভালো নয় আপু***,***লোকে মন্দ বলবে ।*

---

Comments: 31 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6/#comments
