# কিছু ঋণ শোধ হবে না

Author: অনন্য অর্ণব
Published: 2020-05-12
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%8b%e0%a6%a3-%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%a7-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be/

তোমার অনেক দেনার মাঝে আমার একটুখানি ঋণ

আমার দুই ফোঁটা জল অশ্রু কেবল-

অলক্ষ্যে বিলীন।

আষাঢ় শ্রাবণ খোঁজে না মন –

বাউন্ডুলে মোর তান

তোমার সুরেলা গান মাতাল ভুবন –

মুগ্ধ লাখো প্রাণ।।

উষ্ণ তোমার আঁচল তলায় তিলেক নাই যে ঠাঁই

আমার বরফ শীতল অসার দেহে-

এতটুকু তাপ চাই,

যদি সুযোগ জোটে উষ্ণ ঠোঁটে করো আলিঙ্গন

আমার দুই ফোঁটা জল অশ্রু কেবল-

অলক্ষ্যে বিলীন।।

ক্লান্ত আমার পথের বাঁকে শুঁয়োপোকার দল

তোমার পূর্ণ চন্দ্রে জোছনা ভরা –

আলোয় ছলছল –

অন্ধকারের প্রবল স্রোতে আমি যে ম্রিয়মান,

আমার দুই ফোঁটা জল অশ্রু কেবল-

অলক্ষ্যে বিলীন।।

অনেক কথা বলার ছিলো সেবার জৈষ্ঠ্য মাসে

হয়নি বলা কিছুই কেবল হারাই যদি শেষে,

তবু- অদেখা বান ঘূর্ণিবায়ে ;

হৃদয় যে খানখান,

আমার দুই ফোঁটা জল অশ্রু কেবল-

অলক্ষ্যে বিলীন।।

শেষ যে মাসে আউলা কেশে উড়নচণ্ডী মনে

ভীষণ প্রেমের বীজ বুনেছ নিবিড় আলিঙ্গনে

বুক পাঁজরের গভীরে তার অঙ্কুরিত প্রাণ

আমার দুই ফোঁটা জল অশ্রু কেবল-

অলক্ষ্যে বিলীন।।

আজ ভীষণ প্রেমের তপ্ত খরায় চৈতী ক্লান্ত দুপুর

তবু হৃদয় ঘন্টা অচল –

তোমার বাজাবে কি ঐ নূপুর?

তোমার উষ্ণ বাহুর আলিঙ্গনে জুড়াবে কি মোর প্রাণ-

আমার দুই ফোঁটা জল অশ্রু কেবল-

অলক্ষ্যে বিলীন।।
