# কিছুই লিখছি-না আজ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-06-28T12:37:57+00:00
- Updated: 2020-06-28T15:42:29+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81%e0%a6%87-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%96%e0%a6%9b%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%86%e0%a6%9c/

---

 

ভাবি লিখব, অনেক করে, অনেক কিছুই লিখব,  
লেখা হয়না কিছুই, এই যেমন লিখছি-না, এখন কিছুই।  
উল্লসিত সম্পর্ক-টম্পর্কগুলো প্রেত ছায়ার মত টানে,  
টেনে টেনে হঠাৎ ছিড়ে/ফেলে দিয়ে কেটে পড়ে, হুট-হাট করে,  
খণ্ড-বিখণ্ডতা নিয়ে কিছুই লেখা হয় না;

নিশি ডাকা নির্বস্ত্র শ্মশান ডাইনি সটান দাঁড়িয়ে থাকে  
ব্রতচারীর মত, সামান্য অলক্ষ্য নিয়ে;  
আদিম শানাই-সুর ভেসে আসে দৃশ্য-দৃশ্যান্তর থেকে,  
এখন কিছু লিখতে ইচ্ছে করে না;

জলঝরা/জলভরা মেঘ-বৃষ্টি তাজা আগ্নেয়গিরি মুশল ধরে  
লাভা-স্রোত ঢেলে গর্জে ওঠে সেই আদিম হাওয়ার সাথে;  
আজ আর কিছুই লিখবো-না,  
শুধুই হেরে যাব ক্রমাগত বৃষ্টিদের হিসহিস ফোঁসফোঁস শব্দের কাছে।

---

Comments: 34 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81%e0%a6%87-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%96%e0%a6%9b%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%86%e0%a6%9c/#comments
