# কিছুই নেই

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2021-08-07T04:56:35+00:00
- Updated: 2021-08-07T04:56:35+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81%e0%a6%87-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87/

---

এই মাটির জন্ম নেই  
ঘর নেই- সংসার নেই-  
জাত নেই- সমাজ নেই  
পাড়ায় হৈ হৈল্লর নেই  
অঘোর প্রাণ একটা;

বাবা নেই, মা নেই, ভাই নেই,  
বোন নেই- বন্ধু বান্ধব নেই,  
স্কুলের সহপাঠী নেই- ছবি নেই  
স্মৃতি নেই, স্বজন নেই- কারণ  
অঘোর প্রাণ একটা!

বউ নেই- সন্তান নেই- দুমুঠো  
খাওয়ার থাল নেই- মৃত্যু নেই-  
মাটি নেই, আকাশ নেই, আলো নেই  
বাতাস নেই রবি শশী নেই-পূর্ণিমা নেই-  
অমাবস্যা নেই- মাছ নেই জল নেই  
খাল বিল নেই, নদ নদী নেই-  
বন জঙ্গল নেই অতঃপর কিছুই নেই।  
২৫/৭/২১

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81%e0%a6%87-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87/#comments
