# কাহিল শীতের ভালোবাসাবাসি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-12-26T09:28:54+00:00
- Updated: 2019-12-27T05:03:06+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf/

---

 

[“আমাকে নিয়ে কেউ দু’লাইন লেখে না”](https://sonelablog.com/author/touhidislam/)

কাহিল শীতে, এই গ্রহণ-কালে, শৈত্য-প্রবাহের সাথে হিম বৃষ্টি  
ঠেলে ফেলে, হিমালয়ে সে যাবে, পণ ধরেছে,  
শেরপা বিহীন চূড়োয় উঠে গিরি খাদের [ভাঁজ-খাঁজ খুলে খুলে](https://www.youtube.com/watch?v=2nwYw4Ycr00)  
বক-যন্ত্রে পরীক্ষা নেবে, গুহায় বসে খাবি খেতে খেতে  
বাতাসের অক্সিজেন গুনবো, ভীতি/হাঁসফাঁস চেপে রেখে  
‘ও কিছুনা’ ভঙ্গিতে আয়েসি ভাব নিয়ে মর্তের খোঁজ নেবে।

গর্জন মেঘের হুশিয়ারি অপেক্ষায় রেখে হিমের গুহায়  
উত্তাপ-আত্মগোপনের নীলাভ আলোতে স্বপ্ন দেখে  
এই উত্তাপ-ঘরেই থেকে যাবে অনন্ত কাল!  
ভালোবাসা-বাসির নানান ঢঙে;

পা হড়কালেই অনন্ত গিরি খাদ,  
কয়েক ডিগ্রি জ্বরের বাড়তি উত্তাপ নিয়ে ঐ হাসে;

ছবি…নেট থেকে।

---

Comments: 44 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf/#comments
