# কাশবনের শরৎ এলো বলে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-08-20T05:44:59+00:00
- Updated: 2020-08-20T15:44:39+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%8e-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%87/

---

 

প্রাচীন প্রাচীন ভাব নিয়ে ক্রমাগত মুখ ভার করা বর্ষা  
এই আলো এই অন্ধকার মেলে একটু ঝুঁকেই পড়ে  
কোর্টশিপে, নো ছলাকলা।

মাঁদি হাসের মত উঁচু গলায় ডানা ঝাপটিয়ে প্যাক প্যাক  
প্যাক-প্যাক করেই যাচ্ছে, [সঙ্গী-সুবিধার খোঁজে](https://www.youtube.com/watch?v=7CAAM_x-zJE&list=RD7CAAM_x-zJE&start_radio=1&fbclid=IwAR1RYQk1lNjJbJdAKsyDiDi1pdqCc7vuG1XFmqMdp4ngyuvXPiQqz8wwrms);  
নো নির্লজ্জতা;

গাছেরা চুইয়ে-পড়া জল-জল ছল-ছল শব্দদের মাঝে  
আড় চোখে দ্যাখে সবই, কিচ্ছুটি বলার নেই, মুক বধিরতায়;  
চাপা খল খল খিল খিল হাসি লুকিয়ে!!হাঁড়িয়া সে খায়-নি!!  
ফসকে ফুর্তিবাজ না, সে;

ধুসর পাঁশুটে জল ঘোলাটে শরীর মেলে, ডুব-সাতার খ্যালে,  
ভাবখানা এমন, কিছুই ঘটছে না যেন এখানে,  
ঘটেও-নি কোন কালে;

শরৎ এখন রাধিকা-ধ্যানী, নির্জনতার আশ্রয়ে,  
নীলাকাশের পেঁজা মেঘের বাঁশি বাজলো বলে,  
মেঘ-বৃষ্টির খাঁজে আটকে রাখা আকাশপটের বনেদীপনা এড়িয়ে;

ছবি নেট থেকে।

---

Comments: 43 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%8e-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%87/#comments
