# কাশবনের ছোট্ট পাখি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-08-31T05:24:59+00:00
- Updated: 2020-08-31T05:24:59+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9b%e0%a7%8b%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%96%e0%a6%bf/

---

কাশবনে লুকিয়ে থাকা ছোট্ট পাখির ডাক  
শুধুই শুনে যাই, সকাতর সে ডাক,  
ঠিক-ঠাক বুঝতে পারিনা/পারিনি;  
ঘিরে থাকা চিহ্নবিহীন নৈঃশব্দের উসখুসকতায়  
বন-গর্ভের স্তূপে, কখনও চড়া গলার সকাতর ডাক  
নিস্তব্ধতা খান খান হয়;

এবারে কাশবন আমশি হয়ে হেলে আছে  
এ ওর গায়ে, ন্যাতানো মরন্মুখের মত,  
আজ ভিখিরি-বেশে অষ্টপ্রহর শুধুই ধুকছে,  
দীর্ঘ-উপবাসের সিঁড়িতে বসে;

একটু জ্যোৎস্না গুনগুনানি হৃদকাঁপনে  
সে এবার বর্তে যাবে,  
ঝুঁকে ঝুঁকে হেঁটে চলা শরত-দুপুর।

ছবি নেটের।

---

Comments: 38 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9b%e0%a7%8b%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%96%e0%a6%bf/#comments
