# কালি দাসের ফাঁকি

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2019-11-01T06:10:48+00:00
- Updated: 2019-11-01T06:10:48+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%81%e0%a6%95%e0%a6%bf/

---

 

নবীণা  
তোমাকে হয়নি বলা  
জীবন থেকেই জীননের পথ চলা  
ভুল করেও না যেন হয় ভুল  
দুস্ট গরুর চেয়ে শুন্য গোয়াল ভাল, মিথ্যে নয় এক চুল ।

নবীণা  
শোন বলি  
জীবন হরেক রকম ভালবাসার পদাবলি  
কখনো পেয়ে সুখ, কখনো হারিয়ে  
পাওয়া না পাওয়ার মাঝে জীবন যায় পেরিয়ে ।

নবীণা  
কত কথা যে বাকী  
কথার মাঝে কথাই দেয় ফাঁকি  
ক্রোধ মোহের ভেড়াজালে  
লোফে নেয় সব আড়ালে ।

নবীণা  
অবচেতনে ও যেন না হয় ভুল  
জীবন অনেক টা বাকী  
কৃষ্ণ অভিসারি না যেন পারে দিতে  
কালি দাসের ফাঁকি ।

---

Comments: 19 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%81%e0%a6%95%e0%a6%bf/#comments
