# কালপুরুষ

- Author: [তৌহিদুল ইসলাম](https://sonelablog.com/author/touhidislam/)
- Published: 2020-06-03T14:36:29+00:00
- Updated: 2020-06-04T09:47:21+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b7/

---

আমি নাকি কালপুরুষ!  
অথচ আমার দেহে ভোরের আলোর স্পর্শ নেই;  
আকাশে নয়, মাটির উপর নিয়েছি অস্থায়ী বাস।  
তবে আমি গান ভালোবাসি,  
মনেপ্রাণে নামহীন সুন্দরের প্রত্যাশী আমি।

কালপুরুষের দার্শনিকতার খেই হারিয়েছি সেই কবে!  
অধ্যত্ম-উপলব্ধির শেষবিন্দুটি যেখানে বিলীন,  
দ্রষ্টার পরিহাসের তরল সুর সন্ধানে-  
সেখানে ভোর-রাত্রী মিলেমিশে আজ একাকার।  
ভেবেছে কেউ, আমার নিজের কোন আলো কেন নেই?

কালপুরুষ হয়তো হবো একদিন!  
সেদিন স্মৃতির আকাশে পরিচিতরা হবে বিস্মৃতপ্রায়।  
কারো কল্পনায়, কারো অলীক স্বপ্নে  
মন-রহস্যের তীব্রতায়;  
যেদিন সাঙ্গ হবে চেনা-মুখের রঙিন মেলা!

---

Comments: 25 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b7/#comments
