# কালপুরুষের ব্যাপ্তিতে মরুর বেদুইন

- Author: [তৌহিদুল ইসলাম](https://sonelablog.com/author/touhidislam/)
- Published: 2020-01-21T18:23:26+00:00
- Updated: 2020-01-21T18:23:26+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%b0/

---

কেউ বলে বেদুইনের রাত আর কেউ বলে রাতের বেদুইন!  
অথচ নিশীথের আড়ালে আবডালে জন্মান্তরে,  
নিজের আত্মপরিচয়ে পরিব্যাপ্ত বেদুইন-  
অবহেলিত ধূসর মরুর বুকে, হয়েছে পঙ্কিলতায় নিমগ্ন।

হৃদয়প্রাঙ্গনে অভিসারে আসে যে মালবিকা  
মরীচিকা হয়ে দিনে কি রাতে, কাব্যের আড়ালে।  
নিত্যকালের সন্ধানে নিমগ্ন বেদুইন-  
স্বপ্নঘোড়ায় নিরন্তর ছুটে চলে তেপান্তরের মাঠে।

ধরণীর পারে, নিজের শেষ অভিসারে  
ছবিতে মূর্তিতে দেবালয়ে দেবীর স্তুতিতে,  
পথ দেখানো দখিণা বাতাসের মিষ্টি আলাপনে।  
বেদুইন সে ছিলো আছে থাকবে-  
মরুরাত্রির অচিন রুপ-রহস্যে, কালপুরুষ হয়ে।

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%b0/#comments
