# কারবালা

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2020-08-31T04:55:34+00:00
- Updated: 2020-09-01T05:14:15+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be/

---

===============================  
রাতের বিষণ্ণতা- দিনের কাছে সুখ,  
রোদ হেঁটে যায় আঁধার কাছে খুব;  
কাছের চাঁদ দূরের আকাশ সাদা বুক-  
নীল মেঘ উড়ে মন শঙ্খচিলে বেশ।

স্নিগ্ধ সময় মধ্যদুপুর অন্ধকার ঢেউ চুপ  
শূন্যেই হাঁট জনসমুদ্দুর এতো পিছু পিছু  
আনন্দ হাসি ভীতরে খুশি নেই- অসুখ  
তবুও রাত আসে দিন চলে-কারবালা-

শোকাহত এই সোনালি বাংলায় প্রাণ-  
অতঃপর আমি আহত আমি কারবালা  
প্রান্তর দেখি!বার বার ফিরে আসা আমার  
শোকগাঁথা অশ্রু নয়ন- তুমি কারবালা।

১৬ ভাদ্র ১৪২৬, ৩১ আগস্ট ২০  
————————————

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be/#comments
