# কামুক

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2021-10-14T07:05:29+00:00
- Updated: 2021-10-14T07:05:29+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95/

---

কামুক ভাবনা না থাকলে,  
কি আর সারা গাঁয়ে প্রেম হয়?  
তাই তো কৃষ্ণচূড়ার প্রেম হয়নি!  
রাঙিয়ে গেছে সমস্ত রাজপথ;  
তবুও কামুক ভাবনা আসেনি  
কত ভোর দিগন্তে ছুটে গেছে  
সাদা মেঘে ঘুড়ি, শিউলি ঝরা গন্ধ  
তারপরও ঘর মুখে প্রেম হয়নি;  
রক্তাক্ত হয়েছে শিমুলের পাঁজর  
ভারাক্রান্ত দুপুর কিংবা সুবহে সাদিক  
আজও কামুক ভাব আসলো না-  
দূর দুরন্ত দেশে হারিয়েছে কামুক।

২৯ আশ্বিন ১৪২৮, ১৪অক্টোবর ২১

---

Comments: 13 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95/#comments
