# কাব্যের রং

Author: মোস্তাফিজুর খাঁন
Published: 2019-08-28
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%82/

যদি তুমি চোখের পাতায় রং মেখে দাঁড়িয়ে থাকো শেষ প্রান্তরে,  
পাড়ি দিবো সাত সমুদ্র আমি প্রথম প্রহরে ।

যেখানে নেই কোনো হারানোর ভয়,  
সেখানে কেনো থাকবে অমৃত সংশয় ?

তুমি সেই কাব্যের রং মেখেছ চাঁদের পাড়ে,  
শতজনের দৃষ্টি থাকে সেদিকে, সংশয় যেন মন না কাড়ে ।

দক্ষিণা হাওয়ায় উড়বে তোমার চুল,  
আমাকে আটকে রেখো, যেন না করি কোন ভুল ।

পালে সেই খোলা হাওয়া লাগিয়ে যাবো আমি কাব্যের ধারে,  
নয়তো চাঁদের পাড়ে,  
চুপ করে থেকো তুমি, দেখো নয়ন ভরে ।
