# কাপুরুষের হাট

- Author: [সাদিক মোহাম্মদ](https://sonelablog.com/author/sadiquemohammad/)
- Published: 2014-07-14T17:45:55+00:00
- Updated: 2014-07-14T17:45:57+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f/

---

বিক্ষিপ্ত পড়ে আছে প্রেসারকুকার  
ভাঙা খুন্তি  
নিশ্চল মুঠোয় লালজামা  
শখের পুতুল  
কৌটোর বাহারি চকলেট

মরুর আকাশে বুভুক্ষু শকুন  
বেজন্মা বিমানের গর্ভে বারুদের ডিম  
বিধ্বংসী আগুন  
বিস্ফোরকের গুদাম উগ্রে দিচ্ছে  
নিষ্পাপ রক্ত- স্রোত  
প্রাচীন লোকালয়ে

নেই নীতি  
পেশাদার মল্লবীর  
সম্যক যোদ্ধা  
বৃহন্নলা-নপুংসক আর কাপুরুষেরা  
শিশু ও নারী হত্যার  
নাম দিয়েছে যুদ্ধ

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f/#comments
